News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়
Image

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। সেই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার খোয়াই জেলার বিজেপি কর্মী ও পদাধিকারীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

খোয়াইয়ের নতুন টাউন হলে বিকেল চারটায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, স্থানীয় বিধায়কসহ দলের অন্যান্য নেতা ও পদাধিকারীরা।

বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মসূচি এবং আগামী দিনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রদেশ সভাপতি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দেবরায় জানান, সোমবার থেকে তিনি জেলার সফর শুরু করেছেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো জেলা পর্যায়ের দলীয় পদাধিকারীদের সঙ্গে পরিচিত হওয়া, সংগঠনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়া এবং সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করা।

তিনি বলেন, “দলের সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত ও গতিশীল করতে জেলা পর্যায়ে ধারাবাহিকভাবে কর্মীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তাদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়েই আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।” প্রদেশ সভাপতির এই জেলা সফরকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিজেপি নেতৃত্বের আশা, এই ধরনের সাংগঠনিক বৈঠক দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করতে সহায়ক হবে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top