News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
Image

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা নিয়মিতভাবে মনিটরিং করার জন্য নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ এবং নির্দেশ অনুসারে রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় পর্যালোচনা এবং সরেজমিনে পরিদর্শন করেছেন। আজ আমবাসা টাউনহলে শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে আমবাসা ও লংতরাইভ্যালি মহকুমার তিনটি ব্লকের ৪০০টি জুনিয়র বেসিক এবং সিনিয়র বেসিক, হাই ও হাইয়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। আমবাসা ও লংতরাইভ্যালি মহকুমার আমবাসা, মনু ও ছামনু এই তিনটি ব্লকের অধীনস্ত বিদ্যালয়গুলিতে শিক্ষার সামগ্রিক পরিস্থিতি নিয়ে দপ্তরের সচিব বিস্তারিত পর্যালোচনা করেন। শিক্ষার্থীদের বুনিয়াদি শিক্ষার ভিত্তি যাতে মজবুত হয় সেই লক্ষ্য নিয়েই মূলত এই পর্যালোচনা বৈঠক।

প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদেরকে ব্যক্তিগত নজরদারিতে রেখে গুণগত শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের শিক্ষার ভিত্তি যাতে সুদৃঢ় হয় সেদিকে লক্ষ্য রাখতে দপ্তরের সচিব শ্রীরামটেকে শিক্ষকমন্ডলীর প্রতি পরামর্শ দেন। পাশাপাশি তিনি প্রতি ১৫ দিন অন্তর অন্তর শিক্ষার্থীদের পঠন পাঠনের দক্ষতার কতটুকু অগ্রগতি ঘটেছে তারও মূল্যায়ন করার জন্য বলেছেন। এই পর্যালোচনা বৈঠকে গ্রামীণ এলাকায় শিক্ষার সামগ্রিক অবস্থা এবং স্কুলগুলোর শিক্ষকদের পঠন-পাঠনের পদ্ধতির বিভিন্ন দিকগুলি নিয়েও আলোচনা করা হয়। আজকের এই পর্যালোচনা বৈঠকে ধলাই জেলার জেলা শাসক ও সমাহর্তা বিবেক এইচ বি উপস্থিত ছিলেন। এছাড়াও এসডিএমগণ, জেলা শিক্ষা আধিকারিক সহ বিদ্যালয় পরিদর্শকগণ উপস্থিত ছিলেন। এই ধরনের পর্যালোচনা বৈঠক ধারাবাহিকভাবে রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা স্তরে সংগঠিত হবে বলে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top