News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন
Image

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা কংগ্রেস। এদিন দুপুরে কৈলাসহর টাউন হল প্রাঙ্গণ থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিরজিত সিনহা, মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, রুনু মিয়া, অভিজিৎ দেবনাথ, রতন দত্ত-সহ অন্যান্য নেতৃত্বরা। বিক্ষোভ শেষে কংগ্রেসের এক প্রতিনিধি দল মহকুমা শাসক শান্তিময় দেববর্মা-র সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে।

বিক্ষোভ কর্মসূচির আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বিরজিত সিনহা অভিযোগ করেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী-র আমলে চালু হওয়া সামাজিক ভাতা প্রকল্পের সুবিধা এখনও বিভিন্ন শ্রেণির মানুষ পেয়ে আসছেন। কিন্তু বর্তমান রাজ্য সরকার গত তিন মাস ধরে সামাজিক ভাতা প্রদান বন্ধ রেখেছে বলে তিনি দাবি করেন। এর ফলে বৃদ্ধ, বিধবা, স্বামী পরিত্যক্ত মহিলা, প্রতিবন্ধী ও দৃষ্টিহীন ব্যক্তিরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সামাজিক ভাতা প্রদান শুরু না হলে কংগ্রেসের পক্ষ থেকে হাজার হাজার কর্মী-সমর্থককে নিয়ে আগরতলায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে ঘেরাও করেও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হবে বলে জানান তিনি।

এদিন তিনি সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়-এর সমালোচনা করে অভিযোগ করেন, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে দলীয় বিবেচনায় অন্যদের ভাতার অনুমোদন দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এদিনের বিক্ষোভ ও ডেপুটেশনে সামাজিক ভাতা থেকে বঞ্চিত বলে দাবি করা বহু প্রবীণ, প্রতিবন্ধী, বিধবা ও অসহায় মানুষও অংশগ্রহণ করেন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top