News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাহুল কিশোর রায় আত্মহত্যা মামলায় পাঁচ অভিযুক্তকে আগাম জামিন দিল ত্রিপুরা হাইকোর্ট
Image

রাহুল কিশোর রায় আত্মহত্যা মামলায় পাঁচ অভিযুক্তকে আগাম জামিন দিল ত্রিপুরা হাইকোর্ট

আগরতলা, ১৫ জুন : ধর্মনগরের বিজেপি নেতা রাহুল কিশোর রায়ের আত্মহত্যায় প্ররোচনার মামলায় বড় আইনি স্বস্তি পেলেন পাঁচ অভিযুক্ত। সোমবার ত্রিপুরা হাইকোর্ট পাঁচজন অভিযুক্তকে আগাম জামিন (অ্যান্টিসিপেটরি বেল) মঞ্জুর করেছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল ধর্মনগরে নিজের বাড়িতে আত্মহত্যা করেন যুব বিজেপির প্রভাবশালী নেতা রাহুল কিশোর রায়। অভিযোগ, দলেরই কয়েকজন যুব নেতার মানসিক নির্যাতনের জেরে তিনি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী-র বিপুল জয়ের পরপরই এই ঘটনা ঘটে।

ওই ঘটনার পর রাহুলের স্ত্রী অনন্যা ভট্টাচার্য নির্দিষ্ট অভিযোগ দায়ের করলে পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা রুজু করে।
তদন্ত চলাকালীন পুলিশ একজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকি ছয়জন গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। এর মধ্যে মনোজ পুরকায়স্থ, প্রবল কান্তি দে, হীরক জ্যোতি নাথ, সরোজ দেব এবং অভিজিৎ দাস জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। তবে ধর্মনগর আদালত তাদের আবেদন খারিজ করে দেয়।

পরবর্তীতে পাঁচ অভিযুক্ত ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হন। গত ১১ জুন মামলার শুনানি গ্রহণ করেন বিচারপতি বিশ্বজিৎ পালিত। সোমবার আদালত পাঁচ অভিযুক্তের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top