News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, শোকের ছায়া
Image

স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ১৫ জুন : তেলিয়ামুড়া থানার অন্তর্গত গামাইবাড়ি এলাকায় আজ সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩১ বছর বয়সী এক গৃহবধূ। ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, সোমবার সকালে নিজের বাড়িতে স্নান করছিলেন সরস্বতী চৌধুরী। সেই সময় একটি ঝুলন্ত বৈদ্যুতিক তার তাঁর পিঠে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন এবং স্থানীয় বাসিন্দারা। সকলেই ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।

মৃত সরস্বতী চৌধুরীর সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে। মায়ের অকাল মৃত্যুতে শিশুকন্যা ও পরিবারের ওপর নেমে এসেছে গভীর শোক।

ওই ঘটনার পর এলাকায় বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা আবাসিক এলাকাগুলিতে বৈদ্যুতিক তার ও সংযোগের নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, যথাযথ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top