News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
Image

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড় মা কি নাম’ কর্মসূচির অংশ হিসেবে রবিবার নতুননগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

এই কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, কর্পোরেটর জগদীশ দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কেন্দ্রীয় মন্ত্রী নতুননগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার খোঁজখবর নেন। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক পেড় মা কি নাম’ কর্মসূচির সূচনা করেছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশজুড়ে ব্যাপকভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এর ফলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্রীয় মন্ত্রী সকলকে পরিবেশ রক্ষার স্বার্থে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানান। তাঁর মতে, আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top