News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী
Image

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আজ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আগরতলার প্রজ্ঞাভবনে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

বিশ্বখ্যাত বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মবার্ষিকীকে স্মরণ করে পালিত বিশ্ব রক্তদাতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলার লক্ষ্যে সরকার নিরন্তর কাজ করে চলেছে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে প্রায় ৫৫০টি এমবিবিএস আসন এবং প্রায় ২০০টি স্নাতকোত্তর (পিজি) কোর্সের আসন রয়েছে। ফলে রাজ্যের ছাত্রছাত্রীরা এখন আগের তুলনায় অনেক বেশি সুযোগ পাচ্ছেন চিকিৎসাবিদ্যা অধ্যয়নের ক্ষেত্রে। পাশাপাশি সুপার স্পেশালিটি চিকিৎসা পরিষেবাও ক্রমশ সম্প্রসারিত হচ্ছে।

তিনি আরও বলেন, শুধুমাত্র আগরতলাকেন্দ্রিক নয়, জেলা ও মহকুমা হাসপাতালগুলিতেও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে, যাতে সাধারণ মানুষ নিজ জেলার মধ্যেই উন্নত চিকিৎসা পরিষেবা পেতে পারেন।

রক্তদানের গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “রক্তদানের চেয়ে বড় দান আর কিছু হতে পারে না। রক্তদানের প্রচার ও প্রসার যত বাড়বে, ততই মানুষ এই মহৎ কাজে এগিয়ে আসবেন। জনসচেতনতা বৃদ্ধি পেলেই স্বেচ্ছায় রক্তদানের প্রবণতাও বাড়বে।”
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ত্রিপুরা রক্ত সঞ্চালন পর্ষদের সদস্য-সচিব ডা. বিশ্বজিৎ দেববর্মা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবশ্রী দেববর্মা এবং ত্রিপুরা রেডক্রস সোসাইটির চেয়ারম্যান বি. কে. রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নিয়মিত ও সর্বাধিক রক্তদাতাদের বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। পরে মুখ্যমন্ত্রী প্রজ্ঞাভবনে আয়োজিত রক্তদান শিবির পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top