News Flash

Image

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা ১০ মিনিট নাগাদ জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নিকটবর্তী জাতীয় সড়কে টি আর-০৮ এফ-৭২৬৮ নম্বরের একটি মোটরসাইকেল একটি সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেল চালক ও সাইকেল আরোহী উভয়েই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ী দমকল কেন্দ্রের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে দু’জনেরই মাথায় আঘাত লাগায় সিটি স্ক্যানসহ উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁদের শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক দেবদারু এলাকার বাসিন্দা অনুপম দেবনাথ (২৩) এবং সাইকেল আরোহী পশ্চিম জোলাইবাড়ীর বাসিন্দা রতন দত্ত (৭৫) বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জোলাইবাড়ী ফাঁড়ি থানার পুলিশ। :

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top