News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা শান্তি নিকেতন কলেজের কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি পরিবারের
Image

ত্রিপুরা শান্তি নিকেতন কলেজের কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

আগরতলা, ১১ জুন: ত্রিপুরা শান্তি নিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলে কর্মরত মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে হোস্টেলের একটি কক্ষে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানা গেছে।

কাঠালতলি এলাকার বাসিন্দা মনীষা দাস ওই হাসপাতালে কর্মরত ছিলেন। ঘটনার খবর পেয়ে পরিবার ও আত্মীয়রা হাসপাতালে ছুটে আসেন। তবে পরিবারের দাবি, এটি কোনো আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে মনীষাকে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

একমাত্র মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

মনীষার মায়ের অভিযোগ, মেয়ের ডিউটি ছিল সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত। কিন্তু তারপরেও মেয়েকে রাতে থাকার জন্যে বাধ্য করা হতো। হয়তো গোপন কোনো বিষয় জেনে গেছিলেন মনীষা, তাই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। যেভাবে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে সেটি আত্মহত্যা নয় বলেও দাবি পরিবারের।

বর্তমানে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Releated Posts

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top