News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী
Image

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে বিশেষ পূজা ও প্রার্থনার আয়োজন করলেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। আজ মোহনপুর বাজার কালী মন্দিরে মোহনপুর মণ্ডলের কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মা কালীর আরাধনা করেন।

পূজা শেষে  হয়ে মন্ত্রী বলেন আজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা ১২ বছর বা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন সম্পন্ন করেছেন, যা দেশের ইতিহাসে এক নতুন রেকর্ড। স্বচ্ছতা, দক্ষতা ও সফল নেতৃত্বের মাধ্যমে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় আমরা মোহনপুরের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মা কালীর চরণে প্রার্থনা করেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী যেভাবে দেশ পরিচালনা করছেন, তা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন কর্মনিষ্ঠ, দূরদর্শী ও জনমুখী নেতৃত্ব আমরা আগে কখনও দেখিনি। তিনি শুধু ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রীই নন, বিশ্বমঞ্চেও একজন সম্মানিত ও সুপরিচিত নেতা। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে তিনি অসাধারণ সাফল্য অর্জন করেছেন।

রতন লাল নাথ জানান, প্রধানমন্ত্রী যাতে আরও বহু বছর দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সেই প্রার্থনাই করেছেন সকলে। পাশাপাশি, এই বিশেষ উপলক্ষে আগামী ১০ দিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ অভিযান, রক্তদান শিবির, স্বচ্ছতা অভিযান (স্বচ্ছ ভারত কর্মসূচি) সহ একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ। অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন বিদ্যুৎমন্ত্রী

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top