News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেগার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকের মৃত্যু, হিট স্ট্রোকের আশঙ্কা
Image

রেগার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকের মৃত্যু, হিট স্ট্রোকের আশঙ্কা

আগরতলা, ৬ জুন: রেগার কাজ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে এক শ্রমিক। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লকের অভিচরণ ভিলেজ কমিটির দীনবন্ধু পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, রেগার কাজে যোগ দিতে গিয়ে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন রবি চরণ দেববর্মা (৫৫)। কাজ চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই স্পষ্ট হবে।

ঘটনার খবর পেয়ে মৃত শ্রমিকের বাড়িতে গিয়েছেন লেফুঙ্গা ব্লকের বিডিও, জিআরএসসহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বিডিও জানান, রবি চরণ দেববর্মা সম্পূর্ণ সুস্থ অবস্থায় কাজে এসেছিলেন। কিন্তু কাজের মধ্যেই হঠাৎ তাঁর মৃত্যু হয়, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও জানান, মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন প্রয়োজনীয় সহায়তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। সরকারি নিয়ম অনুযায়ী কীভাবে আর্থিক সহায়তা প্রদান করা যায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে দ্রুত সহায়তার দাবি তুলেছেন।

Releated Posts

ধর্মনগর জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

ধর্মনগর, ৬ জুন: উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে আজ ধর্মনগরে আকস্মিক পরিদর্শনে যান…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

খোয়াইয়ে এনডিপিএস মামলায় অভিযুক্তকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

আগরতলা, ৬ জুন : এনডিপিএস আইনের একটি মামলায় খোয়াই জেলার বিশেষ আদালত এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

শিশুশ্রম রুখতে তৎপর প্রশাসন: আগরতলার বিভিন্ন দোকানে শ্রম দপ্তরের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: রাজ্যে শিশুশ্রম বন্ধ করতে এবং নাবালক-নাবালিকাদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিল রাজ্য শ্রম…

ByByReshmi Debnath Jun 5, 2026

পাঁচ দেশের সফরে বিদেশেও আলোচনায় ছিল বাংলা: প্রধানমন্ত্রী মোদি

সুরাট, ৫ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছেন, তাঁর সাম্প্রতিক পাঁচ দেশের বিদেশ সফরের সময় পশ্চিমবঙ্গ নিয়ে…

ByBySandeep Biswas Jun 5, 2026

Leave a Reply

Scroll to Top