News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে
Image

ধর্মনগর জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

ধর্মনগর, ৬ জুন: উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে আজ ধর্মনগরে আকস্মিক পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। হাসপাতালের সার্বিক পরিকাঠামো ও পরিষেবার মান খতিয়ে দেখতে তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব হাসপাতালের বহির্বিভাগ (ওপিডি), জরুরি বিভাগ এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, পূর্ত দপ্তরের আধিকারিক এবং উত্তর ত্রিপুরার জেলাশাসক চাঁদনি চন্দ্রনের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে হাসপাতালের পরিষেবা উন্নয়ন ও পরিকাঠামোগত ঘাটতি দূরীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হাসপাতালকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছিল। রোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, হাসপাতালে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা মিলছে না, পরিচ্ছন্নতার অভাব রয়েছে, জল পরিশোধন ব্যবস্থা অচল, চিকিৎসকের ঘাটতি রয়েছে এবং হাসপাতাল চত্বরে বিভিন্ন বেআইনি কার্যকলাপ চলছে। এছাড়া রক্তের নমুনা পরীক্ষার কাজ বেসরকারি পরীক্ষাগারে পাঠানো এবং বিশুদ্ধ পানীয় জলের অভাব নিয়েও অভিযোগ ওঠে।

এই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতেই স্বাস্থ্য সচিব সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য সরকার উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। হাসপাতালের সমস্ত ঘাটতি দ্রুত দূর করার জন্য তিনি জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্য সচিব জানান, ধর্মনগরে একটি পৃথক মহকুমা হাসপাতাল স্থাপন, জেলা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, ট্রমা সেন্টার চালু, ইনটেনসিভ করোনারি কেয়ার ইউনিট (আইসিসিইউ) চালু এবং বিশেষায়িত স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালে ইতিমধ্যেই একটি ক্যান্সার ডে-কেয়ার সেন্টার চালু হয়েছে।

স্বাস্থ্য সচিবের এই আকস্মিক পরিদর্শনকে জেলা হাসপাতালের পরিষেবা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সাধারণ মানুষ। উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল পরিদর্শনের পর তিনি উনকোটি জেলা হাসপাতালেও পরিদর্শনে যান।

Releated Posts

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর প্রাথমিক ময়নাতদন্তে ফাঁসি নিশ্চিত হয়েছে, আইন অনুযায়ী তদন্ত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ জুলাই:   ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top