News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহর বন দপ্তরে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বিধায়ক বিরজিত সিনহার
Image

কৈলাসহর বন দপ্তরে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বিধায়ক বিরজিত সিনহার

কৈলাসহর, ৬ জুন: কৈলাসহর বন দপ্তরে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা। শনিবার কৈলাসহর কংগ্রেস ভবনে ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বন দপ্তরের বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্যসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিধায়ক বিরজিত সিনহার অভিযোগ, কৈলাসহরের মহকুমা ফরেস্ট অফিসার সম্প্রতি প্রায় এক কোটি টাকার বিভিন্ন সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে নিয়মবহির্ভূতভাবে অফলাইনে টেন্ডার আহ্বান করে নির্দিষ্ট কিছু ঠিকাদারকে কাজ পাইয়ে দিয়েছেন। তাঁর দাবি, সরকারি ক্রয় সংক্রান্ত নির্ধারিত বিধি অনুসরণ না করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, বিষয়টি নজরে আসার পর কংগ্রেস কর্মী বীরচন্দ্র সিনহার মাধ্যমে জেলা বন আধিকারিক এবং প্রধান বন সংরক্ষকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে সংশ্লিষ্ট সাপ্লাই অর্ডার বাতিল এবং মহকুমা ফরেস্ট অফিসারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
এছাড়াও সাংবাদিক সম্মেলনে বন দপ্তরের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তোলেন বিরজিত সিনহা। তাঁর দাবি, কৈলাসহরের বিভিন্ন এলাকায় মনু নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন চললেও বন দপ্তরের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একইসঙ্গে শহরের উত্তরাঞ্চলে বিভিন্ন কাঠের ফার্নিচারের দোকানে মূল্যবান কাঠ ব্যবহার করে বেআইনি ব্যবসা পরিচালনার অভিযোগও তিনি উত্থাপন করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে বন দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিধায়ক বলেন, সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার এবং বন সম্পদের সুরক্ষার স্বার্থে অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Releated Posts

রাঘনা সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার, বাংলাদেশে পাচারের আশঙ্কা

ধর্মনগর, ৬ জুন: উত্তর জেলার পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৯৭ ব্যাটালিয়নের যৌথ অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। শনিবার…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

ধর্মনগর, ৬ জুন: উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে আজ ধর্মনগরে আকস্মিক পরিদর্শনে যান…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

রেগার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকের মৃত্যু, হিট স্ট্রোকের আশঙ্কা

আগরতলা, ৬ জুন: রেগার কাজ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে এক শ্রমিক। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

শিশুশ্রম রুখতে তৎপর প্রশাসন: আগরতলার বিভিন্ন দোকানে শ্রম দপ্তরের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: রাজ্যে শিশুশ্রম বন্ধ করতে এবং নাবালক-নাবালিকাদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিল রাজ্য শ্রম…

ByByReshmi Debnath Jun 5, 2026

পাঁচ দেশের সফরে বিদেশেও আলোচনায় ছিল বাংলা: প্রধানমন্ত্রী মোদি

সুরাট, ৫ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছেন, তাঁর সাম্প্রতিক পাঁচ দেশের বিদেশ সফরের সময় পশ্চিমবঙ্গ নিয়ে…

ByBySandeep Biswas Jun 5, 2026

ত্রিপুরা সীমান্তে আরও ১১৯ কিমি কাঁটাতারের বেড়া, ঘোষণা অমিত শাহের

আগরতলা, ৫ জুন: ত্রিপুরায় অতিরিক্ত ১১৯ কিলোমিটার সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং এর প্রথম…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

মধ্য ভুবনবন এলাকায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ৫ জুন: মধ্য ভুবনবন এলাকায় নিজ বাড়ি থেকে পদ্মা চক্রবর্তী নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 5, 2026

দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ২১ দফা দাবিতে সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন

আগরতলা, ৫ জুন: রাজ্যের দৃষ্টিহীন প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়ন ও অধিকার সুনিশ্চিত করার দাবিতে শুক্রবার সমাজ কল্যাণ ও…

ByByReshmi Debnath Jun 5, 2026

বিশ্ব পরিবেশ দিবসে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচেতনতামূলক শোভাযাত্রা

আগরতলা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 5, 2026

Leave a Reply

Scroll to Top