News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাতার দাবি করায় কাউন্সিলরের বিরুদ্ধে অপমান ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ, ক্ষোভে অসহায় বৃদ্ধা
Image

ভাতার দাবি করায় কাউন্সিলরের বিরুদ্ধে অপমান ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ, ক্ষোভে অসহায় বৃদ্ধা

আগরতলা, ৬ জুন: আগরতলা পুর নিগমের ১ নম্বর ওয়ার্ডের লঙ্কামুড়া এলাকায় এক অসহায় বৃদ্ধাকে ঘিরে মানবিকতার প্রশ্ন উঠেছে। এলাকার বাসিন্দা স্বামীহারা প্রায় ৭০ বছর বয়সী আশু সরকার স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

বৃদ্ধার দাবি, দীর্ঘদিন ধরে তিনি চরম আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন। গত ১০ বছর পূর্বে তাঁর স্বামী মারা গিয়েছিল। তারপর থেকে দৈনন্দিন খাবার জোগাড় করা থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহ করতেও তাকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁর একমাত্র ছেলেও অসুস্থ থাকায় সংসারের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সরকারি ভাতা পাওয়ার আশায় তিনি একাধিকবার এলাকার কাউন্সিলর মিত্রা মজুমদারের দ্বারস্থ হন। কিন্তু ভাতার বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি বারবার অপমানিত হয়েছেন বলে অভিযোগ করেন আশু সরকার।

সংবাদমাধ্যমের কাছে নিজের ক্ষোভ উগরে দিয়ে বৃদ্ধা বলেন, ভাতার দাবি জানাতে গেলে কাউন্সিলরের বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তাঁর সঙ্গে দুর্ব্যবহারও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং প্রকৃত ঘটনা সামনে আনা উচিত। একই সঙ্গে অসহায় বৃদ্ধার জন্য দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করার দাবিও উঠেছে।

তবে এই অভিযোগের বিষয়ে কাউন্সিলর মিত্রা মজুমদারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top