News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিস্তল দেখিয়ে নাবালিকাকে হুমকির অভিযোগে নতুন মোড়, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
Image

পিস্তল দেখিয়ে নাবালিকাকে হুমকির অভিযোগে নতুন মোড়, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আগরতলা, ৩ জুন : সেকেরকোট এলাকার এক নাবালিকা মেয়েকে পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগের ঘটনায় নতুন মোড় এসেছে। আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস সাংবাদিকদের সামনে প্রাথমিক তদন্তে উঠে আসা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সেকেরকোট এলাকার এক নাবালিকার পরিবার আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়েছিল, জয়দেব দেবনাথ নামে এক যুবক পিস্তলের ছবি দেখিয়ে নাবালিকাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছিল।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে আমতলী থানার পুলিশ। তদন্তের স্বার্থে নাবালিকার মোবাইল ফোনসহ অভিযুক্ত জয়দেব দেবনাথ, নাবালিকার বোনের জামাই এবং তার মামাতো ভাইয়ের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, পিস্তলের ছবিগুলি জয়দেব দেবনাথ পাঠাননি। বরং নাবালিকার বোনের জামাইয়ের মামাতো ভাই ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে সেগুলি পাঠিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে জেলা পুলিশ প্রশাসনও সক্রিয় হয়ে ওঠে।

পুলিশ সূত্রের দাবি, তদন্ত চলাকালীন সময়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক স্পষ্ট নির্দেশ দেন যে, পিস্তল সংক্রান্ত অভিযোগের মতো গুরুতর বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না। প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সুপারের নির্দেশে বাজেয়াপ্ত মোবাইল ফোনগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওসি পরিতোষ দাস জানান, প্রাথমিক তদন্তে নাবালিকার বোনের জামাইয়ের মামাতো ভাইয়ের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে গ্রেফতারিও করা হবে।

ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। রিপোর্ট হাতে পাওয়ার পরই তদন্তের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top