News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশ ও সমাজের কল্যাণে আমাদের প্রয়োজন শিক্ষিত, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন যুব সম্প্রদায়: মুখ্যমন্ত্রী
Image

দেশ ও সমাজের কল্যাণে আমাদের প্রয়োজন শিক্ষিত, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন যুব সম্প্রদায়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: রাজ্যে রামকৃষ্ণ মিশন স্কুল অব ল্যাঙ্গুয়েজেস এবং দ্য সেন্টার ফর হিউম্যান অ্যাক্সিলেন্স স্থাপনের উদ্দেশ্যে আজ দক্ষতা উন্নয়ন দপ্তর এবং রামকৃষ্ণ মিশন বিবেকনগরের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। সচিবালয়ের ২নং কনফারেন্স হলে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, রাজ্যে ল্যাঙ্গুয়েজ এবং হিউম্যান অ্যাক্সিলেন্স প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ আগামী দিনে এক মাইলফলক হিসাবে পরিগণিত হবে। যা রাজ্যের যুব সমাজের শিক্ষা ক্ষেত্রে এবং দক্ষতা উন্নয়নে এক অগ্রণী ভূমিকা পালন করবে।

মুখ্যমন্ত্রী বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এক সুদুরপ্রসারী ও সময়োপযোগী পদক্ষেপ। স্কুল অব ল্যাঙ্গুয়েজে জার্মান, ফরাসি, স্প্যানিশ সহ হিন্দি, সংস্কৃত ও বাংলা ভাষা শেখানো হবে। তাছাড়া হিউম্যান অ্যাক্সিলেন্স সেন্টারে থাকবে কম্পিউটার ট্রেনিং সেন্টার, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিজ, ধ্যান হল, স্মার্ট ক্লাস প্রভৃতি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে যুব সমাজ জীবন-জীবিকার প্রশ্নে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। এখান থেকে শিক্ষিত হয়ে দেশ-বিদেশে কর্মসংস্থান লাভের মাধ্যমে যুব সমাজ উপকৃত হবে। উল্লেখ্য, প্রাথমিকভাবে এই প্রতিষ্ঠান গাঙ্গাইল রোডস্থিত রামকৃষ্ণ মিশনে ১০০ জন ছাত্রছাত্রী নিয়ে শুরু করা হবে। পরবর্তীতে মূল প্রতিষ্ঠান ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনের নিজস্ব জমিতে স্থাপন করা হবে। এতে প্রত্যেক বছর ১ হাজার ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে।

অনুষ্ঠানে আলোচনায় মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতবর্ষ যুব সম্পদের দিক দিয়ে অগ্রণী দেশগুলির মধ্যে বিশ্বে অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কল্যাণে এই যুব সম্পদের উপরই সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন। তাই কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রথম থেকেই এই যুব সম্প্রদায়ের দক্ষতা বিকাশে বিভিন্ন কার্যকরী পরিকল্পনা নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশ ও সমাজের কল্যাণে আমাদের প্রয়োজন শিক্ষিত, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন যুব সম্প্রদায়। যাদের নিয়মানুবর্তিতা, চারিত্রিক গঠন, মানব সেবায় নিবেদিত প্রাণ এক সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে।

অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শুভকরনানন্দ মহারাজ বলেন, রামকৃষ্ণ মিশনের উদ্যোগে হায়দ্রাবাদ এবং কলকাতাতে এই ধরণের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮টি বিভিন্ন বিভাগে প্রত্যেক বছর ১৮ হাজার শিক্ষার্থী দেশি ও বিদেশী ভাষা শিক্ষা লাভ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে। এছাড়া উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জী, দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রদীপ কে. সহ রামকৃষ্ণ মিশনের সাধুসন্ত এবং সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শিত হয়।

Releated Posts

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top