News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ের রাউৎখলা এলাকায় দুঃসাহসিক চুরি,  নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উধাও
Image

বিশালগড়ের রাউৎখলা এলাকায় দুঃসাহসিক চুরি,  নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উধাও

বিশালগড়, ১ জুন: বিশালগড়ের রাউৎখলা এলাকায় এক বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বাড়ির মালিক পরিবার-পরিজনকে নিয়ে বাইরে বেড়াতে যাওয়ার সুযোগে চোরের দল বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়।

জানা গেছে, রাউৎখলা এলাকার বাসিন্দা উত্তম কুমার রায় গত ১৭ মে পরিবারকে নিয়ে বাড়ির বাইরে বেড়াতে যান। কয়েকদিন পর প্রতিবেশীদের কাছ থেকে তিনি খবর পান যে তাঁর বাড়ির দরজা ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।

পরবর্তীতে বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান ঘরে থাকা প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা নগদ অর্থ এবং কিছু স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top