News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাবার স্মোক হাউসে ভয়াবহ আগুন, অল্পেতে রক্ষা বসতবাড়ি
Image

রাবার স্মোক হাউসে ভয়াবহ আগুন, অল্পেতে রক্ষা বসতবাড়ি

আগরতলা, ১ জুন : আজ সকালে বীরচন্দ্রনগর এলাকায় একটি রাবার স্মোক হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা স্মোক হাউসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দ্রুত দমকলবাহীনিকে খবর দেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, স্মোক হাউসের একেবারে কাছেই কয়েকটি বসতবাড়ি থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে দমকল কর্মীদের তৎপরতায় আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে অল্পের জন্য রক্ষা পায় বসতবাড়িগুলি।

ওই ঘটনায় স্মোক হাউসের ভেতরে থাকা রাবার ও অন্যান্য সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Releated Posts

জল সংরক্ষণ ও পানীয় জলের নিরাপত্তা নিয়ে দিল্লিতে জলশক্তি মন্ত্রকের সম্মেলন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: জল সংরক্ষণ, জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top