News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার সম্প্রসারণ: ৩৫ বিধায়কের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ
Image

পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার সম্প্রসারণ: ৩৫ বিধায়কের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

কলকাতা, ১ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণে সোমবার লোক ভবনে মোট ৩৫ জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

বিধানসভা নির্বাচনে জয়লাভের পর রাজ্যে গঠিত প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের তিন সপ্তাহেরও বেশি সময় পরে এই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হল।

নবনিযুক্ত ৩৫ জন মন্ত্রীর মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী (ক্যাবিনেট মন্ত্রী) রয়েছেন। তাঁরা হলেন দীপক বর্মন, তাপস রায়, ডা. শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাঁও, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডা. সারদ্বত মুখার্জি, দুধ কুমার মণ্ডল এবং অনুপ কুমার দাস।

তবে নবনিযুক্ত মন্ত্রীদের দপ্তর এখনও ঘোষণা করা হয়নি।

এই ১৩ জন নতুন পূর্ণমন্ত্রীর অন্তর্ভুক্তির ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯।

উল্লেখ্য, গত ৯ মে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর সঙ্গে সেদিন আরও পাঁচজন মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া এবং ক্ষুদিরাম টুডু।

এছাড়াও তিনজন বিজেপি বিধায়ক স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁরা হলেন ইন্দ্রনীল খান, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো।

একইসঙ্গে আরও ১৯ জন বিজেপি বিধায়ক রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁদের মধ্যে রয়েছেন জোয়েল মুর্মু, হরে কৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক ডিন্ডা, নদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার।

সোমবার সকাল ঠিক ১১টায় কলকাতার লোক ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল একে একে নবনিযুক্ত মন্ত্রীদের নাম ঘোষণা করেন।

প্রথমে পূর্ণমন্ত্রীদের, পরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীদের এবং সবশেষে রাষ্ট্রমন্ত্রীদের নাম ঘোষণা করা হয়। রাজ্যপাল আর.এন. রবি তাঁদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণের পর নবনিযুক্ত মন্ত্রীরা রাজ্য সচিবালয় নবান্নে যাবেন। বিকেল ৩টায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হয়েছে। সেই বৈঠকেই নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

Releated Posts

জল সংরক্ষণ ও পানীয় জলের নিরাপত্তা নিয়ে দিল্লিতে জলশক্তি মন্ত্রকের সম্মেলন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: জল সংরক্ষণ, জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top