News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত দফা দাবিতে সিডিপিও-র নিকট ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের
Image

সাত দফা দাবিতে সিডিপিও-র নিকট ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১ জুন: চাকরির নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, অবসরের পর গ্র্যাচুইটি ও নিয়মিত পেনশনসহ বিভিন্ন দাবিতে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সোমবার সিডিপিও-র নিকট ডেপুটেশন প্রদান করেন। রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে এই ডেপুটেশন জমা দেওয়া হয়।

সোমবার সোনামুড়া আইসিডিএস প্রজেক্টের সিডিপিও প্রবাল কান্তি বর্মন -এর নিকট সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। দাবিগুলির মধ্যে রয়েছে চাকরির নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, অবসরের সঙ্গে গ্র্যাচুইটি ও নিয়মিত পেনশন প্রদান, মোবাইল বিল ও এসএনপি বিল বৃদ্ধি এবং অন্যান্য প্রাপ্য সুবিধা নিশ্চিত করা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের চাকরি শেষে উপযুক্ত গ্র্যাচুইটি ও পেনশন প্রদানের পক্ষে রায় দিয়েছে। পাশাপাশি ২০২৩ সালের নভেম্বর মাসে ত্রিপুরা হাইকোর্টও অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি দ্রুত প্রদানের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ এখনও কার্যকর না হওয়ায় সংশ্লিষ্ট কর্মীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করা হয়।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত তাদের দাবিগুলি বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
অপরদিকে, সিডিপিও প্রবাল কান্তি বর্মন কর্মী ও সহায়িকাদের দাবিগুলির যৌক্তিকতা রয়েছে বলে স্বীকার করেন। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সুপারিশ করা হবে।

উল্লেখ্য, সোনামুড়া মহকুমার সোনামুড়া নগর, বক্সনগর, মেলাঘর ও কাঠালিয়া এলাকায় মোট ৬৪৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে কর্মরত রয়েছেন মোট ১,২৯৭ জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top