News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান উপলক্ষে চার বড়জলা মন্ডলে প্রশিক্ষণ শিবির
Image

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান উপলক্ষে চার বড়জলা মন্ডলে প্রশিক্ষণ শিবির

আগরতলা, ১৯ মে : বিজেপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানের অংশ হিসেবে চার বড়জলা মন্ডলের উদ্যোগে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে মন্ডলের প্রশিক্ষণ বর্গের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মেয়র ইন কাউন্সিল জগদীশ দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা। শিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, জনসংযোগ এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এদিন বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এই মহাপ্রশিক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দলের সংগঠনকে আরও মজবুত করবে এবং কর্মীদের সাংগঠনিক দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং জনমুখী পরিষেবাগুলি যাতে আরও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মীদের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করারও আহ্বান জানান তিনি।

অন্যদিকে, মেয়র ইন কাউন্সিল জগদীশ দাসও সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রশিক্ষিত কর্মীরাই দলের মূল শক্তি এবং আগামী দিনে সংগঠনের বিস্তারে এই ধরনের প্রশিক্ষণ শিবির অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। এদিনের শিবিরে অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলের আদর্শ ও ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রশিক্ষণ শিবিরে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top