News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কৃতীদের সম্মাননা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার: বিকাশ দেববর্মা
Image

জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কৃতীদের সম্মাননা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার: বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: আগরতলার সুপারিবাগানে অবস্থিত দশরথ দেব মেমোরিয়াল ভবনে মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

জানা গেছে, উপজাতি সম্প্রদায়ের প্রতিভাবান খেলোয়াড় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণকারী ৫৩ জন এবং জাতীয় স্তরে অংশগ্রহণকারী ৪৯ জন খেলোয়াড়কে সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি তিনজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকেও সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই রাজ্য সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে। যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যেতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে ১২টি নবোদয় বিদ্যালয় চালু রয়েছে। আগামী দিনে আরও ৬টি নবোদয় বিদ্যালয় চালু করা হবে। পাশাপাশি নতুন করে আরও ১০টি নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক অনুমোদনের দাবি জানিয়েছেন বলেও তিনি জানান।

মন্ত্রী আরও বলেন, চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার কাজ করে চলেছে।

Releated Posts

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

পুর নিগম এলাকায় ৪ লক্ষ  বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা, বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যের দরিদ্র অংশের বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা…

ByByReshmi Debnath Aug 17, 2026

এসএমএ আক্রান্ত ছোট্ট মনশ্রীর চিকিৎসায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তার সুযোগ, বিপ্লব দেবকে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা এসএমএ-তে আক্রান্ত ছোট্ট মনশ্রী চৌধুরীর চিকিৎসা ও আর্থিক সহায়তার বিষয়ে কেন্দ্রীয়…

ByByReshmi Debnath Aug 17, 2026

প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটি নাগরিককে সুস্থ রাখা। সে জন্য প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top