News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের দাবিতে কচুছড়ায় পথ অবরোধ, চরম ভোগান্তিতে পথচারীরা
Image

পানীয় জলের দাবিতে কচুছড়ায় পথ অবরোধ, চরম ভোগান্তিতে পথচারীরা

আগরতলা, ১৯ মে : তীব্র পানীয় জলের সংকটের জেরে এবার পথ অবরোধে শামিল হলেন কচুছড়া এলাকার স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগতে থাকা মানুষজনের ক্ষোভ এদিন রাস্তায় বিস্ফোরিত হয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘ সময় ধরে পানীয় জলের তীব্র সংকট চলছে। একাধিকবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিষয়টি জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বাধ্য হয়েই এদিন কলসি ও বালতি হাতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা।

বিক্ষোভের জেরে কচুছড়া সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন এবং সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী ও সাধারণ পথচারীরা। বিশেষ করে আমবাসা থেকে কমলপুরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্বিতীয় লাইফলাইন হিসেবে পরিচিত হওয়ায় অবরোধের প্রভাব পড়ে বিস্তীর্ণ এলাকাজুড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা। তারা দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে স্থানীয়দের একাংশ জানিয়েছেন, স্থায়ী সমাধানের লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ভাবনা রয়েছে তাঁদের মধ্যে।

এদিকে পানীয় জলের সংকটকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top