News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় পুলিশের বড়সড় সাফল্য, উদ্ধার ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট
Image

কদমতলায় পুলিশের বড়সড় সাফল্য, উদ্ধার ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১৯ মে: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাই।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় কদমতলা থানার বাঘন গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে অরিনজিত দাস ওরফে গৌতম দাসের বাড়িতে তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে বাড়ির গোয়ালঘর থেকে প্রায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় বাড়ির মালিক গৌতম দাসকে আটক করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকেই আরও এক অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, জসিম উদ্দিন আসামের নিলাম বাজার থানা এলাকার ব্রাহ্মণশাসন গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার অবিনাশ রাই জানান, পুরো ঘটনায় কদমতলা থানায় এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত দুই অভিযুক্তকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত, ইয়াবা ট্যাবলেটের উৎস কোথায় এবং এগুলি কোথায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের এই বড়সড় সাফল্যের পর গোটা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মাদক কারবারিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Releated Posts

নরসিংগড় ল’ কলেজ নির্মাণস্থলে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: নরসিংগড় ল’ কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থল থেকে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Jul 4, 2026

উচ্ছেদে অনড় প্রশাসন, ৬৭ ব্যবসায়ীর সঙ্গে বৈঠক, বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়কের সরকারি জমি দ্রুত খালি করার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুলাই: জাতীয় সড়কের জন্য নির্ধারিত সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হয়েছে।…

ByByReshmi Debnath Jul 4, 2026

আমবাসায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দেহ উদ্ধার বিছানার নিচ থেকে; পলাতক অভিযুক্ত

আমবাসা, ৩ জুলাই: ধলাই জেলার আমবাসায় এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 4, 2026

বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে জেনারেটরে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল

বিলোনিয়া, ৩ জুলাই: বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) কার্যালয়ে শুক্রবার দুপুরে জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 4, 2026
Scroll to Top