News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৫ কোটি টাকার কেলেঙ্কারির তদন্তে তৎপর পুলিশ, গ্রেপ্তার আরও দুই
Image

৫ কোটি টাকার কেলেঙ্কারির তদন্তে তৎপর পুলিশ, গ্রেপ্তার আরও দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: ধলাই জেলার এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর বিপুল পরিমাণ নগদ টাকার বান্ডিল নিয়ে বসে থাকা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ মে ধলাই জেলার সালেমা থানায় এসংক্রান্ত একটি মামলা রুজু করা হয়। তদন্তে দুই পুলিশ কনস্টেবল এবং এক টিএসআর জওয়ানের নাম উঠে আসার পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার জেরে টিএসআর জওয়ান অজিত দেববর্মা এবং তার স্ত্রী পুলিশ কনস্টেবল মেনকা দেববর্মা-কে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানালে আদালত আট দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

এদিকে এই ঘটনার সূত্র ধরে পশ্চিম আগরতলা থানায়ও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ওই মামলার তদন্তে পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম নন্দুরানি দেববর্মা এবং সঞ্জনা দেববর্মা। মঙ্গলবার তাদের ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশের দাবি, এই ঘটনার পেছনে আরও বড় চক্র জড়িত থাকতে পারে। রিমান্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কী কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর রয়েছে তদন্তকারীদের।

তবে এতদিন তদন্ত চললেও ভাইরাল ছবিতে দেখা বিপুল পরিমাণ নগদ অর্থ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে গোটা ঘটনাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top