News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তপন দাসের বাড়িতে ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলেন মানিক সরকার
Image

তপন দাসের বাড়িতে ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: জিরানিয়া মহকুমায় সিপিআইএম নেতা তপন দাসের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে তপন দাসের বাড়িতে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ভাঙচুর হওয়া অংশ সরেজমিনে ঘুরে দেখেন।

জানা গেছে, গত ৪ মে পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণার পর কিছু দুষ্কৃতী তপন দাসের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, জিরানিয়া এলাকায় সিপিআইএম সংগঠন ধীরে ধীরে গড়ে উঠেছিল তপন দাসের বাড়িকে কেন্দ্র করে। তিনি জানান, তপন দাসের বাবা এলাকার গ্রাম প্রধান ছিলেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে দাঁড়াতেন।

তিনি আরও বলেন, এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে। তবে এ ধরনের ঘটনা কোনোভাবেই রাজনৈতিক শক্তির পরিচয় নয়, বরং দুর্বলতার বহিঃপ্রকাশ। আদর্শ ও কর্মসূচির মাধ্যমেই একটি রাজনৈতিক দল শক্তিশালী হয় বলে মন্তব্য করেন তিনি।
ঘটনার সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকা হয়।

এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমা কমিটির সিপিআইএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ দলের অন্যান্য।
————-

Releated Posts

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

আগরতলায় মহাধুমধামে মা মনসা দেবীর আরাধনা, দুর্গাবাড়িতে ঐতিহ্যবাহী পুজো

আগরতলা, ১৮ আগস্ট: আজ মা মনসা দেবীর পুজো উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠেছে আগরতলা। শহরের দুর্গাবাড়ি সহ বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top