News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবর্জনায় আগুন দিতে গিয়ে দগ্ধ বৃদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি
Image

আবর্জনায় আগুন দিতে গিয়ে দগ্ধ বৃদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: রাজধানীর জয়নগর এলাকায় আবর্জনা পোড়াতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে জয়নগর ৫ নম্বর ওয়ার্ডে। আহত বৃদ্ধের নাম পার্থ চৌধুরী (৬২)।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ির উঠোনে জমে থাকা আবর্জনার স্তূপে আগুন লাগান পার্থ চৌধুরী। পরে আগুন আরও জ্বালাতে কেরোসিন ঢালার চেষ্টা করলে আচমকাই হাত থেকে তেলের পাত্র ছিটকে পড়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন তার শরীরে ছড়িয়ে পড়ে এবং তিনি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন।

ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে আইজিএম হাসপাতাল-এ নিয়ে যান।

চিকিৎসকরা জানান, পার্থ চৌধুরীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল-এ রেফার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

আগরতলায় মহাধুমধামে মা মনসা দেবীর আরাধনা, দুর্গাবাড়িতে ঐতিহ্যবাহী পুজো

আগরতলা, ১৮ আগস্ট: আজ মা মনসা দেবীর পুজো উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠেছে আগরতলা। শহরের দুর্গাবাড়ি সহ বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top