News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিআই(এম) রাজ্য দফতরে পালিত হল কমরেড হো চি মিনের ১৩৭তম জন্মবার্ষিকী
Image

সিপিআই(এম) রাজ্য দফতরে পালিত হল কমরেড হো চি মিনের ১৩৭তম জন্মবার্ষিকী

আগরতলা, ১৯ মে : বিপ্লবের মহান নেতা ও ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথপ্রদর্শক কমরেড হো চি মিনের ১৩৭তম জন্মবার্ষিকী মঙ্গলবার সিপিআই(এম) পার্টির রাজ্য দফতরে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়।

এদিন দলীয় কার্যালয়ে হো চি মিনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান দলের নেতৃত্বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ সিপিআই(এম)-এর অন্যান্য রাজ্য নেতৃত্ব ও কর্মীরা।

অনুষ্ঠানে বিরোধী দলনেতা হো চি মিনের বিপ্লবী আদর্শ, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, হো চি মিন শুধু ভিয়েতনামের নেতা নন, বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম। তাঁর আদর্শ আজও গণতন্ত্র, সাম্য ও সামাজিক ন্যায়ের লড়াইয়ে পথ দেখায়। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top