News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবতীকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক, কঠোর শাস্তির দাবিতে সরব গণতান্ত্রিক নারী সমিতি
Image

যুবতীকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক, কঠোর শাস্তির দাবিতে সরব গণতান্ত্রিক নারী সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে: এক যুবতীকে মোবাইল ফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে এনে শারীরিক নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম আদিত্য দাস। সে কমলপুর থানার অন্তর্গত চুলুবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযোগ, গত শনিবার অভিযুক্ত যুবক যুবতীকে আগরতলা রেল স্টেশনে ডেকে আনে। পরে তাকে শহরের একটি হোটেলে নিয়ে যায়। সেখানে যুবতীর উপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এরপর যুবতীকে আগরতলা শহরে রেখে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার পর অসহায় অবস্থায় যুবতী পশ্চিম আগরতলা মহিলা থানার দ্বারস্থ হন। বিষয়টি জানার পর মহিলা থানার পক্ষ থেকে আমতলি থানার পুলিশকে অবগত করা হয়। পরে আমতলি থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত আদিত্য দাসকে গ্রেপ্তার করে।

এদিকে, সোমবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে পশ্চিম মহিলা থানায় একটি ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী মিনতি বিশ্বাস, কৃষ্ণা দে, মিতালী ভট্টাচার্য, আরতি নন্দী সহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top