News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাঁটাখালে ডুবে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশুকন্যার
Image

কাঁটাখালে ডুবে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশুকন্যার

আগরতলা, ১৮ মে: খেলতে গিয়ে কাঁটাখালের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক শিশুকন্যার। মৃত শিশুটির নাম সাদবিকা সাউ। তার পিতার নাম ধর্মেন্দ্র সাউ। এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, প্রগতি রোড এলাকায় অপর এক শিশুর সঙ্গে খেলাধুলা করছিল সাদবিকা। সেই সময় অসাবধানতাবশত পাশের কাঁটাখালের জলে পড়ে যায় সে। ঘটনাটি নজরে আসতেই পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশুটিকে খুঁজতে শুরু করেন।
দীর্ঘক্ষণ তল্লাশির পর দুর্গা চৌমুহনি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। এলাকাবাসীর মধ্যেও ছড়িয়েছে চাঞ্চল্য ও শোকের আবহ। স্থানীয়দের দাবি, খালের পাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

Releated Posts

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

পুর নিগম এলাকায় ৪ লক্ষ  বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা, বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যের দরিদ্র অংশের বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা…

ByByReshmi Debnath Aug 17, 2026

এসএমএ আক্রান্ত ছোট্ট মনশ্রীর চিকিৎসায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তার সুযোগ, বিপ্লব দেবকে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা এসএমএ-তে আক্রান্ত ছোট্ট মনশ্রী চৌধুরীর চিকিৎসা ও আর্থিক সহায়তার বিষয়ে কেন্দ্রীয়…

ByByReshmi Debnath Aug 17, 2026

প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটি নাগরিককে সুস্থ রাখা। সে জন্য প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top