News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনপাথর থানার তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া বোলেরো, আটক এক যুবক
Image

মনপাথর থানার তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া বোলেরো, আটক এক যুবক

আগরতলা, ১৮ মে : বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে শনিবার রাতে চুরি যাওয়া বোলেরো গাড়ি অবশেষে উদ্ধার করল পুলিশ। মনপাথর থানার ওসি জয়ন্ত দাসের তৎপরতায় গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় এক যুবককে আটক করা হলেও, চুরির নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে, চুরির ঘটনার খবর পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই সক্রিয় হয়ে ওঠে মনপাথর থানার পুলিশ। ওসি জয়ন্ত দাস রাতেই রাজ্যের বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠিয়ে সতর্ক করেন। চুরি যাওয়া বোলেরো গাড়ির নম্বর টিআর০৮০৯২১ এবং গাড়ির বিস্তারিত বিবরণ বিভিন্ন থানায় পাঠানো হয়।

এরপরই রাজ্যজুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। অভিযানের জেরে সালেমা থানার পুলিশ মেহেন্দি এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া বোলেরো গাড়িসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়।

গাড়ি উদ্ধারের খবর পেয়ে শান্তির বাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপ্পী দেববর্মা এবং মনপাথর থানার ওসি জয়ন্ত দাস সালেমায় পৌঁছান। পরে উদ্ধার হওয়া গাড়িটি মনপাথর থানায় নিয়ে আসা হয়।

আটক যুবকের নাম মহরম আলী। তার বাড়ি কাঁকড়াবন থানার অন্তর্গত জামজুরি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর সে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে জিবি হাসপাতালে-এ তার চিকিৎসা চলছে।

এই বিষয়ে ওসি জয়ন্ত দাস জানান, “চুরির খবর পেয়েই গোটা রাজ্যে অ্যালার্ট জারি করা হয়। সালেমা থানার সহযোগিতায় গাড়ি ও অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। যুবক সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি কাণ্ডের মূল রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে। পাশাপাশি চুরি যাওয়া অন্যান্য সামগ্রী উদ্ধারেরও চেষ্টা চলছে।”

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top