News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপিতে যোগদানের খবর ‘ভিত্তিহীন’, জল্পনায় ইতি টানলেন  বিধায়ক বীরজিৎ সিনহা
Image

বিজেপিতে যোগদানের খবর ‘ভিত্তিহীন’, জল্পনায় ইতি টানলেন  বিধায়ক বীরজিৎ সিনহা

কৈলাসহর, ১৮ মে: কৈলাসহর ৫৩ বিধানসভা কেন্দ্রের ছয়বারের বিধায়ক বীরজিৎ সিনহার বিজেপিতে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছিল। রাজ্যের একটি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর শুরু হয় জোর চর্চা। তবে সেই জল্পনায় স্পষ্ট ইতি টানলেন প্রবীণ এই কংগ্রেস নেতা নিজেই।

সংবাদটি নজরে আসার পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিধায়ক বীরজিৎ সিনহা জানান, বিজেপিতে যোগদানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, এর আগেও একদল চক্রান্তকারী ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল। তাঁর দাবি, ত্রিপুরায় যখন কংগ্রেসের অত্যন্ত দুর্বল সময় চলছিল, তখন তিনিই দলের হাল ধরেছিলেন এবং সংগঠনকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

বীরজিৎ সিনহা আরও বলেন, বর্তমানে একটি চক্রান্তকারী গোষ্ঠী তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই ধরনের মিথ্যা খবর ছড়াচ্ছে। যদিও সেই গোষ্ঠী তাঁর নিজের দলের কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

তিনি দৃঢ়তার সঙ্গে জানান, তিনি কংগ্রেসে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও কংগ্রেসেই থাকবেন। ২০১৭ সালে কংগ্রেসের বিপদের সময় তিনি দল ত্যাগ করেননি। বরং একাই দলের হাল ধরেছিলেন, সঙ্গে ছিলেন মাত্র দুইজন বিধায়ক। বীরজিৎ সিনহা জানান, ২০১৮ সালে একাই বিজেপির বিরুদ্ধে সারা রাজ্যে প্রার্থী দিয়ে লড়াই করেছিলেন।

আগামী দিনে গোটা ঊনকোটি জেলাসহ সমগ্র ত্রিপুরা জুড়ে কংগ্রেস সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। ২০২৪ সালের পঞ্চায়েত নির্বাচনে ঊনকোটি জেলায় ব্লক দখল থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কংগ্রেসের জয় হয়েছে।

শেষে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচারে কান না দিতে এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার কাজে এগিয়ে আসতে।

উল্লেখ্য, এখনও ঊনকোটি জেলায় কংগ্রেসের সাংগঠনিক বৃদ্ধি অনেক বেশি। কংগ্রেস নেতা বিধায়ক বীরজিৎ সিনহা, মোঃ বদরুজ্জামান এবং দলীয় কর্মীরা একযোগে কাজ করার ফলে দিন দিন সংগঠন বৃদ্ধি পাচ্ছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top