News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে অবৈধভাবে পেট্রোল বিক্রির অভিযোগে আটক এক ব্যক্তি
Image

খোয়াইয়ে অবৈধভাবে পেট্রোল বিক্রির অভিযোগে আটক এক ব্যক্তি

আগরতলা, ১৮ মে: খোয়াই শহরে প্রকাশ্যে অবৈধভাবে পেট্রোল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, খোয়াইয়ের অনবদ্য পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় দীর্ঘ সময় ধরে অবৈধভাবে বোতলজাত পেট্রোল বিক্রি চলছিল বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, জ্বালানির সংকটের সুযোগ নিয়ে কালোবাজারির মাধ্যমে জল মিশ্রিত পেট্রোল বিক্রি করা হচ্ছিল।

এলাকাবাসীর অভিযোগ, যখন বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানির সংকট দেখা দিয়েছে, তখন পাম্পের মাত্র কয়েক মিটারের মধ্যেই কীভাবে প্রকাশ্যে পেট্রোল বিক্রি চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুভাষ পার্ক ফাঁড়ির পুলিশ এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা। পরে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এবং কোথা থেকে এই পেট্রোল সংগ্রহ করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জ্বালানির সঙ্গে ভেজাল মেশানোর অভিযোগও তদন্তের আওতায় আনা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রশাসনের কাছে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

———–

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top