News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাক্তন মন্ত্রী কালিদাস দত্তের শেষকৃত্য সম্পন্ন, শোকস্তব্ধ ধর্মনগর
Image

প্রাক্তন মন্ত্রী কালিদাস দত্তের শেষকৃত্য সম্পন্ন, শোকস্তব্ধ ধর্মনগর

ধর্মনগর, ১৮ মে:  ত্রিপুরা রাজ্যের প্রাক্তন ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী কালিদাস দত্তের শেষকৃত্য সম্পন্ন হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। তাঁর প্রয়াণে ধর্মনগর মহকুমা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গত ১৭ মে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব। পরিবার সূত্রে জানা যায়, তাঁর ছেলে রাজ্যের বাইরে থাকায় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কিছুটা সময় লাগে। আজ ছেলে বাড়িতে পৌঁছানোর পর সমস্ত ধর্মীয় ও সামাজিক রীতি মেনে সম্পন্ন হয় শেষকৃত্য।

এদিন সকালে কালিদাস দত্তের বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী সহ কংগ্রেসের একাধিক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন এসডিপিও জয়ন্ত কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, মহকুমা শাসক দেবযানী চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরে শোকযাত্রার মাধ্যমে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ধর্মনগর কংগ্রেস ভবনে। সেখানে রাজ্য কংগ্রেস সভাপতি আশীষ সাহা সহ দলের নেতা-কর্মীরা প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পুনরায় শোকযাত্রা করে মরদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানঘাটে। সেখানে উপস্থিত ছিলেন চয়ন ভট্টাচার্য, কেবল কান্তি নন্দী সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। সকলের শেষ শ্রদ্ধা নিবেদনের পর গার্ড অফ অনারের মাধ্যমে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। প্রবীণ এই নেতার প্রয়াণে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যেও নেমে এসেছে গভীর শোকের আবহ।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top