News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন রাজ্যে বিজেপির জয়ের উল্লাসে ৩৬ শান্তির বাজার মণ্ডলের বিজয় মিছিল
Image

তিন রাজ্যে বিজেপির জয়ের উল্লাসে ৩৬ শান্তির বাজার মণ্ডলের বিজয় মিছিল

শান্তিরবাজার, ১৭ মে: তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের উল্লাসে উৎসবের আবহ তৈরি হয় ৩৬ শান্তির বাজার মণ্ডলে। রবিবার ৩৬ শান্তির বাজার মণ্ডলের উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলে অংশ নেন দলীয় কর্মী-সমর্থকরা। ঢাক-ঢোল, আবির ও বাজির শব্দে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

এদিন বিজয় মিছিলটি শান্তির বাজার বিজেপি মণ্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন জনপদ পরিক্রমা করে। ‘ভারত মাতা কি জয়’, ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ সহ বিভিন্ন স্লোগানে সরব হয়ে ওঠেন কর্মী-সমর্থকরা। শেষপর্যন্ত শান্তির বাজার মোটরস্ট্যান্ডে এসে বিজয় উল্লাসে মেতে ওঠেন উপস্থিত সকলে।

মিছিলে কর্মীদের সঙ্গে পা মেলান মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, কৃষাণ মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা, মণ্ডলের সাধারণ সম্পাদক বিকাশ সেন, কৃষাণ মোর্চার মণ্ডল সভাপতি দিব্যেন্দু চৌধুরী, জনজাতি মোর্চার রাজ্য কমিটির মিডিয়া ইনচার্জ রবীন্দ্র রিয়াং, যুব মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি অনিলি রিয়াং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক বলেন, “তিন রাজ্যের এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে উন্নয়নের জয় এবং জনতার আস্থার জয়। এই জয়ের উল্লাসে থেমে থাকলে চলবে না। এখন থেকেই ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি প্রতিটি বুথ ও প্রতিটি ঘরে শুরু করতে হবে।”

তিনি আরও জানান, এদিনের বিজয় মিছিলে কর্মী-সমর্থকদের উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top