News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় সড়কের কাজ অনেকটাই এগিয়েছে, বর্ষায় সাময়িক সমস্যা হতে পারে: মুখ্যমন্ত্রী
Image

জাতীয় সড়কের কাজ অনেকটাই এগিয়েছে, বর্ষায় সাময়িক সমস্যা হতে পারে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে: রাজ্যে জাতীয় সড়ক উন্নয়নের কাজ আগের তুলনায় অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় সড়কের উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তবে বর্ষাকালে এ বছরও কিছুটা সমস্যা তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাঁর কথায়, যে কোনও উন্নয়নমূলক কাজ বর্ষার সময় কিছুটা বাধার সম্মুখীন হয়।

মুখ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট দপ্তরের সচিব একাধিকবার প্রতিনিধি দল নিয়ে জাতীয় সড়ক পরিদর্শন করেছেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। তিনি বলেন, আগের তুলনায় বর্তমানে জাতীয় সড়কের উন্নয়নের কাজ অনেক বেশি উন্নত ও সুসংগঠিতভাবে এগোচ্ছে।

এছাড়াও চোরাইবাড়ি ওয়েট ব্রিজ সংস্কার সংক্রান্ত বিষয়েও খোঁজখবর নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সামাজিক ভাতা বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডক্টর মানিক সাহা বলেন, প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর বিষয়টি নিয়ে সরকার চিন্তাভাবনা করবে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top