News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মৃত্যুবার্ষিকী পালিত
Image

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মৃত্যুবার্ষিকী পালিত

আগরতলা, ১৭ মে: আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে পরিচিত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর-এর মৃত্যুবার্ষিকী আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। ১৯৪৭ সালের ১৭ মে এক মর্মান্তিক দুর্ঘটনায় মাত্র ৩৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তিনি ১৯২৩ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের রাজা হিসেবে দায়িত্ব পালন করেন।

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ত্রিপুরার আধুনিকীকরণ, শিক্ষাব্যবস্থার প্রসার এবং জনজাতিদের জমির অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও উন্নয়নমূলক পদক্ষেপ আজও রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশেষ করে আগরতলার বটতলায় অবস্থিত তাঁর রাজকীয় শ্মশানঘাটে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এইডিসির সিইএম রুনিয়াল দেববর্মা। উপস্থিত ছিলেন এমডিসি রাজেশ্বর দেববর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে মহারাজার অবদান স্মরণ করে তাঁকে আধুনিক ত্রিপুরার স্থপতি হিসেবে অভিহিত করা হয়।

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top