News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর জেলা হাসপাতালে এক মহিলার সফল পিত্তথলি অস্ত্রোপচার
Image

ধর্মনগর জেলা হাসপাতালে এক মহিলার সফল পিত্তথলি অস্ত্রোপচার

আগরতলা, ১৬ মে : উত্তর জেলার ধর্মনগর জেলা হাসপাতালে গত ৬ মে সফলভাবে এক মহিলার পিত্তথলিতে অস্ত্রোপচার (কোলেসিস্টেক্টমি) সম্পন্ন হয়েছে। উপ্তাখালী ডুপিরবন্দ এলাকার বাসিন্দা (৩২) বৎসরের ওই মহিলা গত চার বছর যাবৎ তীব্র পেটব্যথা ও শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় তিনি চিকিৎসা করাতে পারেননি। তিনি ধর্মনগর জেলা হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন চিকিৎসক ডাঃ প্রসেনজিৎ দেববর্মা-এর কাছে চিকিৎসার জন্য যান। তিনি রোগিনীর আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বলেন। এই আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষার রির্পোটের ভিত্তিতে তিনি রোগীর পিত্তথলিতে পাথরের উপস্থিতি শনাক্ত করেন। সেই সময় ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীর পরিবারের পাশে দাঁড়ান এবং আশ্বস্ত করেন যে এই হাসপাতালেই অস্ত্রোপচার করা সম্ভব হবে। পরবর্তীতে গত ৫ মে রোগিনীকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রোগিনীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে গত ৬ মে বিশেষজ্ঞ চিকিৎসক ওপেন সার্জারি মাধ্যমে সফলভাবে মহিলার পিত্তথলির অস্ত্রোপচার সম্পন্ন করেন। অস্ত্রোপচারের পর রোগিনী সুস্থ হয়ে উঠায় গত ১০ মে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এই সফল অস্ত্রোপচারে নেতৃত্বে ছিলেন ধর্মনগর জেলা হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ডাঃ প্রসেনজিৎ দেববর্মা, ডাঃ শুভেন্দু ভট্টাচার্য, অ্যানেস্থেসিস্ট ছিলেন ডাঃ সোমালী নাথ এবং ওটি নার্সিং অফিসার সুজিত নাথ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। উল্লেখ্য, রোগিনী আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই অস্ত্রোপচার সুবিধা লাভ করে। ধর্মনগর জেলা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় রোগিনীর পরিবার-পরিজনেরা চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। স্বাস্থ্য দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top