News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্ষার আগে নিকাশি ব্যবস্থার সংস্কারে জোর, ২৩ নম্বর ওয়ার্ড পরিদর্শনে মেয়র
Image

বর্ষার আগে নিকাশি ব্যবস্থার সংস্কারে জোর, ২৩ নম্বর ওয়ার্ড পরিদর্শনে মেয়র

আগরতলা, ১৬ মে : বর্ষার আগে শহরের নিকাশি ব্যবস্থা আধুনিকীকরণ ও জল জমার সমস্যা সমাধানে উদ্যোগ নিল আগরতলা পুর নিগম। আজ আগরতলা পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার।

পরিদর্শনকালে তিনি এলাকার নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন নাগরিক পরিকাঠামোর অবস্থা খতিয়ে দেখেন। দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ ড্রেন সংস্কারের জন্য সংশ্লিষ্ট আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।

মেয়র জানান, বর্ষার আগে শহরের ড্রেনেজ নেটওয়ার্ককে আরও উন্নত ও আধুনিক করে তোলাই আগরতলা পুর নিগমের প্রধান লক্ষ্য। জল জমার সমস্যা ও অন্যান্য নাগরিক দুর্ভোগের স্থায়ী সমাধানে পুর নিগম কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

এই পরিদর্শনে উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পূর্বাঞ্চলের চেয়ারম্যান সহ পুর নিগমের একাধিক আধিকারিক ও ইঞ্জিনিয়ার।

মেয়র আরও বলেন, শহরের নাগরিক পরিকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতে আগরতলা পুর নিগম প্রতিশ্রুতিবদ্ধ।

।।।।

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top