News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভ মিছিল
Image

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ মে : পেট্রোল, ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাজপথে নামল সিপিআইএম সদর বিভাগীয় কমিটি। রাজধানী আগরতলায় সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। বিক্ষোভ কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তুলে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির সমালোচনা করা হয়।

মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমল চক্রবর্তী অভিযোগ করেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে সাধারণ মানুষের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।

তিনি বলেন, “পাঁচটি রাজ্যের নির্বাচন শেষ হতে না হতেই কেন্দ্র সরকার পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। যানবাহনের ভাড়া যেমন বাড়বে, তেমনি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও আরও বৃদ্ধি পাবে।”

অমল চক্রবর্তী আরও অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে সকল স্তরের মানুষের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সিপিআইএম নেতৃত্বের দাবি, মূল্যবৃদ্ধির ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। তাই অবিলম্বে জ্বালানির দাম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
____

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top