News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে কংগ্রেসের বিক্ষোভ মিছিল
Image

ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

ধর্মনগর, ১৬ মে : ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা ঘিরে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। সাফাই কর্মীদের চার মাসের বকেয়া বেতন পরিশোধ এবং হাসপাতালে দ্রুত আইসিইউ পরিষেবা চালুর দাবিতে শনিবার উত্তাল হয়ে ওঠে ধর্মনগর শহর।

এদিন ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। পরে মিছিলটি উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে কংগ্রেস কর্মী ও সমর্থকরা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ধর্নায় বসেন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের সাফাই কর্মীরা বেতন না পেয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। অথচ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

পাশাপাশি জেলা হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামো থাকা সত্ত্বেও এখনও আইসিইউ পরিষেবা চালু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, জরুরি চিকিৎসা পরিষেবার অভাবে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানায়, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল।

ি

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top