News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের আইনজীবী সভা, গণতন্ত্র সুরক্ষা মঞ্চের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক
Image

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের আইনজীবী সভা, গণতন্ত্র সুরক্ষা মঞ্চের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

আগরতলা, ১৬ মে : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের লিগাল, হিউম্যান রাইটস অ্যান্ড আরটিআই ডিপার্টমেন্টের উদ্যোগে আজ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আম্রকুঞ্জ হলে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রিপুরা বারের অন্তর্ভুক্ত সংগঠনের সঙ্গে যুক্ত প্রবীণ ও নবীন বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল তরুণ ও মহিলা আইনজীবীদের সক্রিয় উপস্থিতি।

সভায় সভাপতিত্ব করেন কংগ্রেস নেতা ও আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য ও বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহা এবং বরিষ্ঠ আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, আইনজীবী পৃথা দেব, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস, আইনজীবী শক্তিব্রত ভট্টাচার্য ও হরেকৃষ্ণ ভৌমিক প্রমুখ।

সভায় বক্তারা দেশের বর্তমান আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির উপর হস্তক্ষেপ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে রাজ্যের মধ্যবিত্ত ও বুদ্ধিজীবী সমাজে আইনজীবীদের ভূমিকা ও দায়িত্ব নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়।

বক্তারা বলেন, রাজ্যের সাম্প্রতিক বার কাউন্সিল নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে আসন্ন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজেপি বিরোধী ভোট যাতে বিভক্ত না হয় এবং গণতন্ত্রকে শক্তিশালী করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে ‘গণতন্ত্র সুরক্ষা’ মঞ্চের ব্যানারে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ের প্রস্তাব গৃহীত হয়। সভায় উপস্থিত সকলেই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবকে সমর্থন জানান।

সভা থেকে পাঁচ সদস্যের একটি গুরুত্বপূর্ণ কমিটিও গঠন করা হয়। এই কমিটি ‘গণতন্ত্র সুরক্ষা’ মঞ্চের পক্ষে নির্বাচনী প্রস্তুতি ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার স্বার্থে দলমতের ঊর্ধ্বে উঠে ত্রিপুরা বারের সদস্যরা আসন্ন নির্বাচনে ‘গণতন্ত্র সুরক্ষা’ মঞ্চের প্রার্থীদের সমর্থন করবেন।

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top