News Flash

  • Home
  • প্রধান খবর
  • নবম শ্রেণিতে ১ জুলাই থেকে বাধ্যতামূলক তিন ভাষা শিক্ষা, দুটি হতে হবে আঞ্চলিক: সিবিএসই
Image

নবম শ্রেণিতে ১ জুলাই থেকে বাধ্যতামূলক তিন ভাষা শিক্ষা, দুটি হতে হবে আঞ্চলিক: সিবিএসই

নয়াদিল্লি, ১৬ মে (আইএএনএস) : জাতীয় শিক্ষানীতি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন ২০২৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত এনসিইআরটি পাঠ্যক্রম কার্যকর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। আগামী ১ জুলাই থেকে নবম শ্রেণির পড়ুয়াদের জন্য তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক করা হয়েছে। সিবিএসই-এর পক্ষ থেকে স্কুলগুলির প্রধানদের উদ্দেশে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনটি ভাষার মধ্যে (আর১, আর২, আর৩) অন্তত দুটি অবশ্যই ভারতীয় আঞ্চলিক বা মাতৃভাষা হতে হবে।

বোর্ডের ১৫ মে-র সার্কুলারে বলা হয়েছে, কোনও ছাত্রছাত্রী যদি বিদেশি ভাষা পড়তে চায়, তবে সেটি শুধুমাত্র তৃতীয় ভাষা হিসেবে নেওয়া যাবে, শর্ত হল বাকি দুটি ভাষা ভারতীয় ভাষা হতে হবে। বিকল্পভাবে বিদেশি ভাষাকে চতুর্থ অতিরিক্ত ভাষা হিসেবেও নেওয়া যেতে পারে।

পাঠ্যবইয়ের ঘাটতির কথা মাথায় রেখে সিবিএসই জানিয়েছে, আর৩-এর জন্য নির্দিষ্ট বই প্রকাশ না হওয়া পর্যন্ত নবম শ্রেণির পড়ুয়ারা ষষ্ঠ শ্রেণির আর৩ ভাষার ২০২৬-২৭ সংস্করণের বই ব্যবহার করবে।

পাশাপাশি বোর্ড স্পষ্ট করেছে, দশম শ্রেণিতে আর৩ ভাষার জন্য কোনও বোর্ড পরীক্ষা নেওয়া হবে না, যাতে পড়ুয়াদের উপর অতিরিক্ত চাপ না পড়ে। আর৩-এর সমস্ত মূল্যায়ন হবে স্কুলভিত্তিক ও অভ্যন্তরীণ। তবে ওই বিষয়ে ছাত্রছাত্রীদের পারফরম্যান্স সিবিএসই সার্টিফিকেটে উল্লেখ থাকবে।

বোর্ড আরও জানিয়েছে, আর৩ বিষয়ের কারণে কোনও ছাত্রছাত্রীকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে বাধা দেওয়া হবে না। খুব শীঘ্রই নমুনা প্রশ্নপত্র ও অভ্যন্তরীণ মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হবে।

স্কুলগুলিকে সিবিএসই-র অনুমোদিত বিষয় তালিকা থেকে ভাষা বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। তবে শর্ত, আর১, আর২ এবং আর৩-এর মধ্যে অন্তত দুটি ভারতীয় ভাষা হতে হবে। এছাড়া স্কুলগুলিকে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে ওয়াসিস পোর্টালে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত আর৩ ভাষা সংক্রান্ত তথ্য আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।

রূপান্তর পর্বে কিছু স্কুলে যোগ্য ভাষা শিক্ষকের অভাব হতে পারে বলে স্বীকার করেছে সিবিএসই। সেই কারণে স্কুলগুলিকে ‘সহোদয়া’ ক্লাস্টারের মাধ্যমে আন্তঃস্কুল শিক্ষক বিনিময়, হাইব্রিড শিক্ষণ পদ্ধতি, অবসরপ্রাপ্ত ভাষা শিক্ষকদের নিয়োগ এবং যোগ্য স্নাতকোত্তর শিক্ষকদের চুক্তিভিত্তিকভাবে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়াও বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগেই ১৯টি তফসিলভুক্ত ভারতীয় ভাষায় ষষ্ঠ শ্রেণির আর৩ পাঠ্যবই স্কুলগুলির জন্য উপলব্ধ করা হবে।

Releated Posts

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top