News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে সরব পরীক্ষার্থীরা, সফেদের কার্যালয়ের সামনে বিক্ষোভ
Image

নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে সরব পরীক্ষার্থীরা, সফেদের কার্যালয়ের সামনে বিক্ষোভ

আগরতলা, ১৬ মে : নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে শনিবার আগরতলার ইন্দ্রনগরস্থিত সফেদের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরি প্রত্যাশী যুবক-যুবতীরা। গ্রেড-এ এবং গ্রেড-বি পদে নিয়োগকে কেন্দ্র করে এই অভিযোগ সামনে আসে।

বিক্ষোভকারী পরীক্ষার্থীদের অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর মাসে সংশ্লিষ্ট পদগুলির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হয় এবং শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল প্রকাশের পর দেখা যায়, টপ লিস্টে সফেদের কর্মীদের নাম উঠে এসেছে, যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন পরীক্ষার্থীরা।

তাদের দাবি, যেসব পরীক্ষার্থী ডিগ্রি পরীক্ষায় ৭০ শতাংশেরও বেশি নম্বর পেয়েছেন, তারা ডিপ্লোমা অংশে মাত্র ২০ থেকে ৩০ নম্বরের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন। পরীক্ষার্থীদের বক্তব্য, এই ফলাফল কোনওভাবেই স্বাভাবিক বা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না।

এছাড়াও পরীক্ষার্থীরা আরও অভিযোগ করেন, পরীক্ষা নেওয়া হয়েছিল মোট ৮৫ নম্বরের ভিত্তিতে। কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে ১০০ নম্বরের হিসেবে। এই অসঙ্গতি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে বলে দাবি তাদের।

এক চাকরি প্রত্যাশী যুবক জানান, একটি স্বাধীন নিয়োগ প্রক্রিয়া বোর্ডের ক্ষেত্রে এ ধরনের অনিয়ম অত্যন্ত উদ্বেগজনক। তার বক্তব্য, যদি এই ধরনের নিয়োগ প্রক্রিয়া চলতে থাকে, তাহলে রাজ্যের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।

জানা গেছে, প্রায় এক হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষার্থীদের দাবি, তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরীক্ষা গ্রহণের দাবিও জানান তারা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনার সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top