News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামিতে আসাম রাইফেলস ও ডিআরআই-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার
Image

মুঙ্গিয়াকামিতে আসাম রাইফেলস ও ডিআরআই-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আগরতলা, ১৬ মে : মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। শুক্রবার ত্রিপুরার মুঙ্গিয়াকামি এলাকায় যৌথ অভিযানে প্রায় ১ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী একটি মাহিন্দ্রা পিক-আপ গাড়ি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

এই ঘটনায় গোমতী জেলার যতনবাড়ি এলাকার বাসিন্দা ২৮ বছর বয়সী কওছার হুসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ডিআরআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার রুখতে এবং অঞ্চলকে মাদকমুক্ত রাখতে ডিআরআই-এর সঙ্গে সমন্বয় রেখে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top