News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের বিশেষ (এভি) ফিস্টুলা দ্বিতীয় সার্জিক্যাল ক্যাম্প
Image

আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের বিশেষ (এভি) ফিস্টুলা দ্বিতীয় সার্জিক্যাল ক্যাম্প

আগরতলা, ১৬ মে : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা-র বিশেষ উদ্যোগে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের উদ্যোগে এবং শিজা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় গত ২২ এপ্রিল থেকে শুরু করে ২৫ এপ্রিল, ২০২৬ পর্যন্ত একটি বিশেষ এ.ভি (আর্টেরিওভেনাস) ফিস্টুলা ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। সর্বমোট ৩২ জনের রোগীকে এ.ভি (আর্টেরিওভেনাস) ফিস্টুলা সার্জারি সম্পন্ন করা হয়।

উল্লেখ্য বর্তমান সময়ে ক্রমবর্ধমান হারে কিডনি রোগ ও রেনাল ফেইলিউরের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারই কথা মাথায় রেখে আগামী ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত শুরু হতে যাচ্ছে দ্বিতীয় বিশেষ এ.ভি (আর্টেরিওভেনাস) ফিস্টুলা সার্জিক্যাল ক্যাম্প। ২০শে মে বিকাল ৪:৩০ মিনিট থেকে স্ক্রিনিং শুরু হবে। তাদের মধ্যে যেসব রোগী চিকিৎসাগতভাবে উপযুক্ত বলে বিবেচিত হবেন, তাদের পর্যায়ক্রমে এই ক্যাম্পে এ.ভি (আর্টেরিওভেনাস) ফিস্টুলা সার্জারি সম্পন্ন করা হবে। ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত চলবে সার্জিক্যাল ক্যাম্প। আজ পর্যন্ত ৬৫ জন রোগী রেজিস্ট্রেশান হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে ডায়ালাইসিস রোগীদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে। রাজ্যের বাইরে রেফারেলের প্রয়োজনীয়তা হ্রাস পাবে, রোগীদের সময় ও অর্থ সাশ্রয় হবে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হবে। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

Releated Posts

অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩০ জুন: অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স ও তহবিল থেকে প্রায় ৭.৭৫ কোটি টাকা তছরুপ ও আর্থিক অনিয়মের অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 1, 2026

পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত দুই কলেজ পড়ুয়া, একজনকে জিবিপি হাসপাতালে রেফার

খোয়াই, ৩০ জুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে পথদুর্ঘটনার কবলে পড়লেন দুই কলেজ পড়ুয়া। মঙ্গলবার সকালে খোয়াই মহকুমার চেবরী প্রাথমিক…

ByByReshmi Debnath Jul 1, 2026

ত্রিপুরায় প্রস্তাবিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অগ্রগতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: ত্রিপুরায় প্রস্তাবিত নতুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিকাঠামো ও সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখতে গত…

ByByReshmi Debnath Jul 1, 2026

তপশিলি জাতি কল্যাণ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের সেরা গোমতী জেলা

উদয়পুর, ৩০ জুন: ত্রিপুরা সরকারের তপশিলি জাতি (এসসি) কল্যাণ দপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন ও কার্যকর তদারকির…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top