News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আট সভাধিপতির অফিসে এই মাসেই বসছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা: বিদ্যুৎমন্ত্রী
Image

আট সভাধিপতির অফিসে এই মাসেই বসছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১৫ মে: ত্রিপুরা এখন সৌরশক্তির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে এবং চলতি মাসের মধ্যেই রাজ্যের আটটি জেলার সব সভাধিপতির অফিসে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে। আজ গীতাঞ্জলি গেস্ট হাউসে ট্রেডার  ২৯তম গভর্নিং বডির বৈঠক শেষে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এই কথা জানান।

মন্ত্রী বলেন, আজকের বৈঠকে ট্রেডা-র গভর্নিং কমিটির সদস্য হিসেবে আট জেলার জিলা সভাধিপতিরা, বিদ্যুৎ দপ্তরের সচিব এবং ট্রেডা-র অধিকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে পূর্বের সিদ্ধান্তগুলির অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

তিনি আরও বলেন আমরা বিদ্যুৎ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত-এ ত্রিপুরার ট্রেডা এবং সৌর বিদ্যুৎ ব্যবস্থার সাফল্যের কথা উল্লেখ করেছেন। তিনি রিয়াং এলাকায় সৌর মাইক্রোগ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কথাও তুলে ধরেছেন। পি এম কুসুম  প্রকল্পে ত্রিপুরা বর্তমানে দেশে প্রথম স্থানে রয়েছে এবং আমরা সেই স্থান ধরে রাখতে চাই।

মন্ত্রী জানান, কৃষকদের সহায়তায় পি এম কুসুম প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আরও কাজ করছে যাতে কোনও কৃষিজমি অনাবাদি না থাকে। এই প্রকল্পের ফলে অনেক কৃষক এখন বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছেন।

তিনি আরও বলেন, পি এম কুসুম প্রকল্পে ১০,০০০ লক্ষ্যের মধ্যে ইতিমধ্যে ৫,০০০ সম্পন্ন হয়েছে এবং ৪,০০০ কানি জমিতে কাজ হয়েছে, আরও কাজ চলমান রয়েছে।

পি এম ডিভাইন  প্রকল্প সম্পর্কে তিনি জানান, যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে বিনামূল্যে মাইক্রোগ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে।

মন্ত্রী বলেন আমরা ধীরে ধীরে সৌরশক্তির দিকে এগোচ্ছি। ইতিমধ্যেই আট জেলার জেলাশাসকদের অফিসে সৌর প্যানেল বসানো হয়েছে। আজ সিদ্ধান্ত হয়েছে চলতি মাসের মধ্যেই আট জেলার সভাধিপতিদের অফিসেও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে। আমরা সবুজ ও পরিষ্কার জ্বালানির দিকে এগিয়ে যাচ্ছি।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top