News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেজিমারা কলোনিতে ফার্ম হাউস থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই
Image

বেজিমারা কলোনিতে ফার্ম হাউস থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই

সোনামুড়া, ১৫ মে: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার পুলিশ বেজিমারা কলোনি এলাকায় একটি ফার্ম হাউস থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে বেজিমারা কলোনির ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি ফার্ম হাউসে তল্লাশি চালিয়ে মোট ৩৫ কেজি ২১৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য চারটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ছিল।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফার্ম হাউসের কর্ণধার কাবিল হোসেন (২৪) এবং তার ভাই হাবিল মিয়া (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বাবার নাম ইউনুস মিয়া এবং তাদের বাড়ি বেজিমারা কলোনির ৫ নম্বর ওয়ার্ড এলাকায়।

এই ঘটনায় সোনামুড়া পুলিশ স্টেশনে এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে ধৃত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের একটি বিশেষ দল।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই তথ্য যাচাই করে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে। তদন্তকারী আধিকারিকদের মতে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে এবং আগামী দিনে আরও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজ্যে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক পাচার ও ব্যবসার সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top