News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জ্বালানি সাশ্রয়ে স্কুটিতে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য
Image

জ্বালানি সাশ্রয়ে স্কুটিতে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৫ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন রাজীব ভট্টাচার্য। সরকারি গাড়ি ও দীর্ঘ কনভয় ব্যবহার কমিয়ে স্কুটি চড়েই বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে বিজেপি রাজ্য সভাপতিকে।

দলীয় সূত্রে জানা গেছে, অপ্রয়োজনীয় জ্বালানি খরচ কমানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়, গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর আহ্বান জানান। এরপরই দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রী ও নেতারা কনভয় ছোট করা এবং জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিতে শুরু করেন।

সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই এই উদ্যোগ তাঁর। বিজেপির সকল কার্যকর্তাদের তিনি আহবান করেন জ্বালানি সাশ্রয়ে এগিয়ে আসার জন্যে। রাজ্যবাসীকেও উৎসাহিত করার জন্যে।

রাজীব ভট্টাচার্যের এই পদক্ষেপকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। তাদের মতে, জননেতাদের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করবে এবং জ্বালানি সাশ্রয়ে উৎসাহ জোগাবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদির আহ্বানের পর ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যেও মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী বিধায়কগণ তাদের এসকর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top