News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ১০০ শতাংশ পাশ, কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিল বড়কাঁঠাল ও আখালিয়াছড়া পিএম শ্রী বিদ্যালয়
Image

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ১০০ শতাংশ পাশ, কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিল বড়কাঁঠাল ও আখালিয়াছড়া পিএম শ্রী বিদ্যালয়

সিমনা প্রতিনিধি : সিমনা বিধানসভা এলাকার বড়কাঁঠাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং পিএম শ্রী আখালিয়াছড়া বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যে খুশির আবহ। ত্রিপুরা পর্ষদ পরিচালিত এবারের পরীক্ষায় দুই বিদ্যালয়েই পাশের হার ১০০ শতাংশ হওয়ায় শুক্রবার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

যেসব ছাত্র-ছাত্রী ফার্স্ট ডিভিশন ও সেকেন্ড ডিভিশনে উত্তীর্ণ হয়েছে, তাদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেবর্বমণ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এসএমসি কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা কৃতী পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, তাঁর বিধানসভা এলাকার বিভিন্ন বিদ্যালয় পর্ষদ পরিচালিত পরীক্ষায় ১০০ শতাংশ পাশের সাফল্য অর্জন করেছে, যা অত্যন্ত গর্বের বিষয়। ভবিষ্যতেও ছাত্র-ছাত্রীরা আরও ভালো ফল করে এলাকার নাম উজ্জ্বল করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, খোয়াই জেলা আদালতের রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত প্রদীপ নাথ চৌধুরী (৪০)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026

ভারত শীঘ্রই লিভার রোগের রাজধানী হবে, লিভারকনে সতর্ক বার্তা বিশেষজ্ঞদের

আগরতলা, ২৯ জুন : লিভারের জটিল রোগ মানেই মৃত্যু পরোয়ানা নয়। আধুনিক  চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে লিভার সিরোসিস পর্যায়েও…

ByByReshmi Debnath Jun 30, 2026

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপি নেতা রাজা সাহাকে সাময়িক বরখাস্ত

আগরতলা, ২৯ জুন: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপির নেতা রাজা সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026

অবসরের ১৪ বছর পরও বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষিকা প্রতিমা পালের অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুন: শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং একটি ব্রত—এই সত্যকে প্রতিদিন বাস্তবে রূপ দিচ্ছেন…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top